ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বরিশালে এসএমই পণ্যমেলার উদ্বোধন

    বরিশালে এসএমই পণ্যমেলার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায় টিকে থাকতে হলে পণ্যের গুণগত মান উন্নত করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা মূল ভূমিকা রাখতে পারেন। আত্মকর্মী হিসেবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। এটা একটা বড় অর্জন। শুধু দেশের অভ্যন্তরেই নয়, বিদেশেও পণ্য রপ্তানি করতে হবে। 

    প্রতিমন্ত্রী বুধবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সাত দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন-এর আয়োজনে এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের তত্ত্বাবধানে বিভাগীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
     
    এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ-এর সদস্য এনায়েত হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন।

    উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয় ২০০৭ সালে দুই বিলিয়ন টাকার প্রাথমিক তহবিল নিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এসএমই খাতের উন্নয়নের জন্য একটি সক্ষম পরিবেশ তৈরি করার লক্ষ্যে ২০০৫ সালে প্রথম এসএমই নীতি প্রণয়ন করা হয়েছিল। এই নীতি অনুসরণ করে বাংলাদেশ সরকার দারিদ্র্য বিমোচনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সকল এমএসএমই উন্নয়নের নামে সকল পরিকল্পনা, উন্নয়নমূলক, অর্থায়ন, সচেতনতা বৃদ্ধি, মূল্যায়ন ও এডভোকেসি সেবা প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) প্রতিষ্ঠা করে।

    পরে প্রতিমন্ত্রী অতিথিদের নিয়ে স্টল ঘুরে দেখেন। মেলায় ৬০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় পণ্য বিক্রয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মেলা চলবে ৭ ফেব্রæয়ারি পর্যন্ত। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ