ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • হাথুরুসিংহেই বাংলাদেশের প্রধান কোচ

    হাথুরুসিংহেই বাংলাদেশের প্রধান কোচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চন্ডিকা হাথুরুসিংহেকেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ করা হয়েছে। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

    তিন ফরম্যাটের ক্রিকেটে দুই বছরের জন্য চুক্তি করা হয়েছে শ্রীলংকান সাবেক এই ক্রিকেটারের সঙ্গে। আজ মঙ্গলবার দিনভর ক্রিকেট পাড়ায় হাথুরুকে নিয়ে আলোচনা হচ্ছিল। তিনি টাইগারদের সম্ভাব্য কোচের তালিকাতেও ছিলেন। এবার সেই গুঞ্জনই সত্যি হলো।

    আজই অস্ট্রেলিয়ার রাজ্য নিউ সাউথ ওয়েল ব্লুজ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে।

    উত্তর না জানা গেলেও আভাস মিলেছে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের হেড অব এলিট ক্রিকেট মাইকেল ক্লিঙ্গার কথায়। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে ফিরতেই তাদের দলের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার সিলেটে বিপিএল ম্যাচের ফাঁকে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার পথে কিছুটা ইঙ্গিতও দিয়েছিলেন।

    পাপন বলেছিলেন, ‘আমরা যে ধরনের কোচ খুঁজছি, ফুল টাইম, ওটাতে ও (হাথুরুসিংহে) আছে। অন্য কেউ ফুল টাইম না। কেউ হয়তো দুইশ দিন, কেউ একশ দিন। কাউকে আবার আইপিএলে ছেড়ে দিতে হবে। এটা হাথুরুসিংহের নেই। সেদিক থেকে মনে হয় যে, ওর সম্ভাবনা বেশি।’

    এর আগে ২০১৪ সালের জুনে নিউ সাউথ ওয়েলস থেকেই হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। তবে ২০১৭ সালের অক্টোবরে তিনি আচমকাই পদত্যাগ করেন। লংকান হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক অলরাউন্ডার বাংলাদেশ থেকে বিদায়ের কদিন পরই নিজ দেশের প্রধান কোচের দায়িত্ব নেন।

    যদিও সেখানে শেষটা ভালো হয়নি তার। ২০১৯ সালে তাকে বরখাস্ত করা হয়। পরে ২০২০ সালে তিনি নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে আবার ফিরে যান।

    বাংলাদেশ দলে গত মাসের শেষ দিকে রাসেল ডমিঙ্গো দায়িত্ব ছাড়ার পর আপাতত কোনো প্রধান কোচ নেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ