ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

    বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তি ,বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানোসহ ১০ দফা দাবী আদায়ে আগামী ৪ ফেব্রয়ারি বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরন করেছে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

    মঙ্গলবার বেলা ১২টায় নগরীর হাসপাতাল রোডস্থ ল-কলেজ প্রাঙ্গন থেকে লিফলেট বিতরন কার্যক্রম শুরু করে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ।

    এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রফিকুল ইসলাম জনি, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক তারেক সোলাইমান, যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, জেলা যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম রুবেল, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন রুবেল, শামীম হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    এছাড়াও নগরীর জেলখানা মোড়, কালিবাড়ি হয়ে সদররোড বিএনপি দলীয় কার্যলয় এলাকা সহ বিভিন্নস্থানে লিফলেট বিতরন করা হয়।

    লিফলেট বিতরন কালে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ বলেন, বর্তমান সরকারের পদত্যাগ করাসহ নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন করার মাধ্যমে সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

    এছাড়া বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল, ডাল, তেল, চিনি, বিদ্যুত ও গ্যাসের দাম কমিয়ে আনার আন্দোলনে সকলকে এগিয়ে এসে বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ গ্রহন করার আহবান জানান। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ