ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বরিশাল বিএম কলেজে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

    বরিশাল বিএম কলেজে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সরকারি বিএম কলেজে ‘বাংলাদেশ স্টাডিজ এবং বাংলাদেশ-ভারত আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানসহ দুটি অধিবেশনে জ্ঞান সৃজন এবং জ্ঞান চর্চার বিষয় নিয়ে আলোচনা হয়।

    সেমিনারে প্রধান অতিথি ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন সেমিনার কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। পরের অধিবেশনে সভাপতি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন।

    অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মহুয়া সরকার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষক ফেলো মো. মোশারফ হোসেন।

    প্রবন্ধ পাঠ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক শুভদীপ দাস এবং বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক ড. মু. ইব্রাহীম খলিল। স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের বিশেষ অতিথি বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ