ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • মেহেন্দিগঞ্জে নৌ দুর্ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার

    মেহেন্দিগঞ্জে নৌ দুর্ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেঘনা নদীতে একটি যাত্রীবাহি লঞ্চের চাপায় জেলেদের নৌকা ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন।

    তিনি জানান, উদ্ধার মরদেহটি বাকের মৃধার (৩৫)। তার বাড়ি হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।

    এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন বাকি উল্লাহ সিকদার (৪০) নামে আরও এক জেলে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ বাকি উল্লাহর সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।

    এরআগে সোমাবার ভোরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফালী সংলগ্ন মেঘনা নদীতে এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চের ধাক্কায় কয়েকটি জেলে নৌকা ডুবে যায়। স্থানীদের মতে, এতে পাঁচটি ইঞ্জিনচালিত জেলে নৌকা ক্ষতিগ্রস্থ হয়।

    নৌ পুলিশের কালীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ভোর ৪টার দিকে ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিনগামী লঞ্চ প্রিন্স অব রাসেল- ৫ চর শিবলি স্টেশনে ভেড়ার সময় ঘাটে বাঁধা জেলেদের নৌকার উপর উঠে যায়। এ সময় পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা দুমড়ে-মুচড়ে যায়। কুয়াশায় দিক হারিয়ে এ ঘটনা ঘটেছে। নৌকাগুলোর ভিতরে থাকা জেলেরা নদীতে ঝাঁপিয়ে প্রাণে বাঁচলেও দুজন নিখোঁজ হয়।

     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ