ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

    বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের সেরা একাদশে  বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন স্বর্ণা আক্তার। সোমবার (৩০ জানুয়ারি) বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে আইসিসি।

    বিশ্বকাপের সেরা একাদশে সর্বোচ্চ তিন করে সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন ভারত ও রানার আপ ইংল্যান্ড থেকে। এছাড়া একজন করে সুযোগ পেয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে। পাকিস্তান থেকে একজনকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

    অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন স্বর্ণা আক্তার। ৫ ম্যাচে ১৫৭.৭২ স্ট্রাইকরেটে ১৫৩ রান করেছেন স্বর্না। 

     অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: 

    শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া)

    দ্বাদশ খেলোয়াড়: 

    আনোশা নাসির (পাকিস্তান) 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ