ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বরিশালে কৃষি বিভাগের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

    বরিশালে কৃষি বিভাগের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কৃষির দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে একজন কর্মকর্তাকে বরণ করা হয়। 

    সোমবার নগরীর বগুড়া রোডের কৃষি তথ্য সার্ভিসের হলরুমে বিসিএস কৃষি ক্যাডারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    বিদায়ী অতিথি হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মো. তাওফিকুল আলম। অন্যজন হলেন ফরিদপুর অঞ্চলে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর-রশীদ। 
    এছাড়াও বরিশাল অঞ্চলের সদ্য যোগদানকৃত কর্মকর্তা হলেন অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। 

    এ উপলক্ষে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার সনজীব মৃধা, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, ঝালকাঠী জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. অলিউল আলম, বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. রেজাউল হাসান, দুমকী উপজেলা কৃষি অফিসার মেহের মালিকা ও মুলাদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ। 

    কর্মজীবনে কৃষিতে অবদান রাখা এবং ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করার জন্য বক্তারা বিদায়ী অতিথিদ্বয়ের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ