ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • আড়িয়াল খাঁ নদীতে ট্রলারে বলগেটের ধাক্কা, যাত্রী নিখোঁজ

    আড়িয়াল খাঁ নদীতে ট্রলারে বলগেটের ধাক্কা, যাত্রী নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদীতে বলগেটের ধাক্কায় নদীতে পড়ে নান্নু বেপারী (৬০) নামে এক ট্রলার যাত্রী নিখোঁজ হয়েছে। 

    রবিবার রাত ৮টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর সাহেবেরচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। দুর্ঘটনার পর বলগেটের পাঁচ কর্মচারীকে আটক করেছে নৌ পুলিশ।

    মুলাদী উপজেলার নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক প্রদীপ মিত্র জানান, এমবি উবাইদা অ্যান্ড জুবাইদা নামে একটি বলগেট রবিবার শিকারপুর এলাকায় বালু খালাস করে রাজবাড়ির দিকে যাচ্ছিল। অপরদিকে গৌরনদীর হোসনাবাদ খেয়াঘাট থেকে একটি ট্রলার প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রবিবার রাত পৌনে ৮টার দিকে মুলাদীর নাজিরপুর সাহেবেরচর খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল।

    একপর্যায়ে রাত ৮টার দিকে নাজিরপুর সাহেবেরচর এলাকা অতিক্রমকালে বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারের সামনের ৫/৬ জন যাত্রী আড়িয়াল খাঁ নদীতে পড়ে যায়। নদীতে পড়া ট্রলার যাত্রীরা সাঁতারে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নাজিরপুর সাহেবেরচর এলাকার মৃত সিরাজুল হক বেপারীর ছেলে নান্নু বেপারী নিখোঁজ রয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার রাতভর নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নান্নু বেপারীর সন্ধান পায়নি। সোমবার সকাল থেকে বরিশাল ফায়ার স্টেশনের ডুবুরিরা আড়িয়াল খাঁ নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

    পরিদর্শক প্রদীপ মিত্র আরো জানান, দুর্ঘটনার পর বলগেট এমবি উবাইদা অ্যান্ড জুবাইদাসহ এর সুকানি আবু বক্কর (৩৫), শ্রমিক বিহাব ইসলাম (১৯), জাবেদ হোসেন (২২), মো. সুমন (২২) ও মো. মারুফকে (২৩) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ