ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • সাংবাদিক অপু রয় মারা গেছেন

    সাংবাদিক অপু রয় মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল কোর্ট রির্পোটার্স এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য অপু রয় (৪৫) আর নেই। 

    সোমবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

    বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ডিবিসি’র বরিশাল অফিসের ক্যামেরাপার্সন জুয়েল সরকার। 

    তিনি জানান, লাশ দুপুরে নগরীর কালু শাহ সড়কের বাসায় রাখা হয়েছে। শেষকৃত্যের সিদ্ধান্ত এখনো হয়নি। তার বড় ভাই রয়েছে ঢাকায়। তিনি এলে চুড়ান্ত হবে। 

    বরিশাল মেডিকেল জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি খান আব্বাস জানান, দুপুরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি তখন গুরুত্বর অসুস্থ ছিলেন। জরুরী বিভাগে ডাক্তার দেখানোর পরে ওয়ার্ডে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল। তখন তিনি মারা যান। আমি ও অন্যান্য সহকর্মীরা সঙ্গেই ছিলাম। অপু রয়ের মৃত্যুতে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। 

    জানা গেছে, অপু রয় কালু শাহ সড়কের রবার্ট স্যামুয়েল রায়ের ছেলে। তিনি দৈনিক মতবাদ পত্রিকার সাবেক প্রতিবেদক এবং বর্তমানে কীর্তনখোলা পত্রিকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে ছোট্ট দুটি সন্তান, স্ত্রী, মাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

    তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালের মিডিয়া অঙ্গনে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ