ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নোয়াখালীতে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

    নোয়াখালীতে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

    মারা যাওয়া দুজন হলেন,উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের বজু মিয়া ওরফে বজু মাঝি (৭০) ও তার ছেলে মো.মানিক (৪৫)।  

    মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যায়। এর আগে, গত মঙ্গলবার ১৭ জানুয়ারি নিজ বাড়িতে মারা যায় তার বাবা।  

    স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, গত শনিবার ১৪ জানুয়ারি সকাল ৮টা দিকে মানিক গোয়ালঘর থেকে তাদের পালিত দুটি ষাঁড়কে বের করে বাহিরে বাধেন। ওই সময় আসস্মিক ষাঁড় দুটি তাকে আক্রমণ করে মাঠিতে পেলে দেয়। তখন ষাঁড় গুলো তাকে এলোপাতাড়ি লাথি মেরে পিঠের হাড় ভেঙ্গে পেলে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়।  চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় তার মৃত্যু হয়।  

    তিনি আরো জানান, এক বছর আগে মানিকের বাবা বজু মিয়াকে গরু আক্রমণ করে। এতে তিনি গরু বাধার রশির খুঁটার আঘাতে পায়ে গুরুত্বর জখম পায়। ওই আঘাতে তার পায়ে পচন দেখা দেয়। একপর্যায়ে দীর্ঘ এক বছর গুরুত্বর অসুস্থ থাকার পর গত ১৭ জানুযারি তিনিও মারা যান। 

    এ বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) অজি উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তারা কৃষক পরিবার। বাবা-ছেলে দুজনই গরুর আক্রমণে অসুস্থ হয়ে মারা যায়। বাবার মৃত্যুর আটদিন পর ছেলেও মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।        


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ