ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • রাতারাতি কোটিপতি ব্রুক!

    রাতারাতি কোটিপতি ব্রুক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের হয়ে মাত্র ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হ্যারি ব্রুক। গত বছরই তার অভিষেক ঘটে ইংলিশ জার্সিতে। এরপর বিস্ফোরক ব্যাটিং করা ব্রুক জায়গা করে নিলেন স্বপ্নের আইপিএলে। নিলামে তাকে সোয়া ১৩ কোটি রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। 

    রাতারাতি কোটিপতি হয়ে ব্রুক যেন হারিয়ে ফেললেন মুখের ভাষাও, ‘সত্যি করে বলতে গেলে আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ভেবেছি আমাকে নেবে, কিন্তু এভাবে এত টাকা দিয়ে নেবে সেটা কল্পনার বাইরে ছিল।’

    ‘তবে একটা বিষয় আমি বলতে চাই, প্রচুর টাকা নিয়ে আমি অনুপ্রাণিত না। অবশ্যই এটা দারুণ কিছু। কিন্তু আমি সেরা দলের হয়ে ক্রিকেট খেলে যেতে চাই এবং ইংল্যান্ডের হয়ে যতদিন পারি খেলে যাবো। হ্যাঁ, আইপিএল আমার বড় স্বপ্ন ছিল, টাকা বড় বোনাস আমার জন্য। এটাই শেষ নয়। আমি খেলবো কারণ আমি ব্যাটিং ভালোবাসি।’- আরও যোগ করেন ব্রুক। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ