ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • ‘খারাপ হয় না’, মাশরাফির মাঠ থেকে অবসর প্রসঙ্গে নির্বাচক

    ‘খারাপ হয় না’, মাশরাফির মাঠ থেকে অবসর প্রসঙ্গে নির্বাচক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ খেলেছিলেন ২০২০ সালে। এরপর থেকে জাতীয় দলে খেলেননি মাশরাফি বিন মর্তুজা।

    তিনি আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ফরম্যাট থেকে দেননি অবসরের ঘোষণাও। বয়স ৩৯ এর বেশি হয়ে গেছে। শারীরিকভাবেও লম্বা সময় চালিয়ে যাওয়ার অবস্থায় নেই মাশরাফি।  

    প্রায়ই তাকে মাঠ থেকে বিদায় দেওয়ার প্রসঙ্গ আসে ঘুরেফিরে। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি, দিচ্ছেন নেতৃত্বও। বল হাতেও বেশ সফল তিনি। চট্টগ্রাম পর্ব পর্যন্ত ছয় ম্যাচে ৯ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও। মাশরাফিকে কি মাঠ থেকে বিদায় দেওয়া যায়?

    এমন প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলছেন, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সোমবার মিরপুরে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এসব বিশেষ সিদ্ধান্ত। যদি বোর্ড এই সিদ্ধান্ত নেয়, আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে। আমরা চাই খেলোয়াড়রা মাঠ থেকে যেন বিদায় নেয়। দেখতেও ভালো লাগবে, মানুষও খুশি হবে। ’

    ‘এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্ত নিলে আমরা সম্মান করব। শুধু মাশরাফির ক্ষেত্রে নয়, সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অনেক দিন ধরে খেলেছে, সবার ক্ষেত্রে এমন হলেই ভালো। খেলোয়াড়েরও একটা স্মৃতি থাকবে। মাঠ থেকে বিদায় নিলে খারাপ হয় না। ’

    এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘কিংবদন্তি ক্রিকেটার তো সবসময় কিংবদন্তির মতোই চলে। তরুণদের জন্য মাশরাফির কাছ থেকে শেখার আছে। কীভাবে এই বয়সে পারফর্ম করতে হয়, নিজের ফিটনেস ধরে রাখতে হয়। অনেক কিছুই শেখার আছে। তরুণদের জন্য প্রেরণাদায়ক। ’ 

    জাতীয় দলের হয়ে প্রায় দুই দশকের লম্বা ক্যারিয়ার মাশরাফির। নড়াইলের এই পেসার ৩৬ টেস্ট খেলে নিয়েছেন ৭৮ উইকেট। ২২০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তার শিকার ২৭০ উইকেট। এছাড়া ৫৪ টি-টোয়েন্টিতে ৪২ উইকেট নিয়েছেন মাশরাফি। কয়েক দফায় বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ