ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সৌদি লিগে অভিষেকেই জয়ের দেখা পেলেন অধিনায়ক রোনালদো

    সৌদি লিগে অভিষেকেই জয়ের দেখা পেলেন অধিনায়ক রোনালদো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে সৌদি আরবের পেশাদার লিগে অভিষেক হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। আল-নাসের ক্লাবের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন পর্তুগিজ উইঙ্গার।

    পুরো ৯০ মিনিট মাঠে থেকে জয় নিয়েই ছেড়েছেন তিনি।
    গতকাল রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষে ০-১ গোলে জয় পায় রোনালদোর দল। বিশ্বকাপের পর এই প্রথম প্রতিযোগিতামূলক স্বীকৃত ম্যাচ খেললেন তিনি। ৩৭ বছর বয়সী এই তারকা ফুটবলার ফরাসি কোচ রুডি গার্সিয়ার অধীনে শুরুর একাদশে ছিলেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দলকে উজ্জীবিত করতে মাঠেই কাটান। তবে ম্যাচের একমাত্র গোলটি তার পা থেকে আসেনি। প্রথমার্ধের ৩১তম মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার তালিসকার করা ওই গোলে শীর্ষেই আছে ৩৩ পয়েন্ট পাওয়া আল নাসের।

    অবশ্য সৌদি আরবের ফুটবলে আরও আগেই অভিষেক হয়েছে রোনালদোর। কিছুদিন আগে মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে আল নাসের ও আল হিলালের সমন্বিত দলের নেতৃত্ব দেন তিনি। ম্যাচটি ৫-৪ গোলে তার দল হেরে গেলেও জোড়া গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন রোনালদো। তবে ম্যাচটি অফিসিয়াল ছিল না। ফলে আল ইত্তিফাকের বিপক্ষেই সত্যিকারের অভিষেক হলো তার।  

    আল ইত্তিফাকের বিপক্ষে জয় পাওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রোনালদো। টুইটারে তিনি লিখেছেন, 'প্রথম ম্যাচ, প্রথম জয়। ভালো খেলেছো ছেলেরা। সমর্থকদের অনেক ধন্যবাদ দারুণভাবে সমর্থন দেওয়ায়। ' লেখার পাশে নীল ও হলুদ রঙের হার্ট ইমোজি দিয়েছেন তিনি, যা আল নাসেরের জার্সির দুই রং।  

    এর আগে ২০২২ বিশ্বকাপ চলাকালীন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বন্ধন ছিন্ন করেন রোনালদো। এরপর বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার আলোচনার খবর শোনা গেলেও বিশ্বকাপ শেষে সবাইকে অবাক করে দিয়ে আল নাসেরে যোগ দেন তিনি। প্রতি মৌসুমে প্রায় ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে ২০২৫ সালের জুন পর্যন্ত এখানেই খেলবেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা উইঙ্গার।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ