ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • সাকিব-ইফতেখার ঝড়ে বরিশালের ২৩৮

    সাকিব-ইফতেখার ঝড়ে বরিশালের ২৩৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুরুটা ভালো হয়নি একদমই। এনামুল হক বিজয়-মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটিতে ছিল ধীরগতি।

    পরে দ্রুতই ফরচুন বরিশালের চার উইকেট তুলে নেয় রংপুর রাইডার্স। কিন্তু এরপরই হাল ধরেন সাকিব আল হাসান ও ইফতেখার আহমেদ। তাদের দুজনের ব্যাটে চড়ে বড় সংগ্রহই পেয়েছে বরিশাল। এর মধ্যে ইফতেখার করেছেন সেঞ্চুরি।  

    বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের সামনে ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের সংগ্রহ এটি।  

    প্রথম চার ওভারে ৩০ রান তুলে বরিশাল। পঞ্চম ওভারের প্রথম বলেই এনামুল হক বিজয়ের উইকেট তুলে নেন হারিস রউফ। সমান ১ চার ও ছক্কায় ৮ বলে ১৪ রান করে সায়েম আইয়ুবীর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। ওই ওভারেই আরও একটি উইকেট তুলে নেন রউফ। এবার ৩ বলে ০ রান করা ইবরাহিম জাদরানের দারুণ এক ক্যাচ নেন নাঈম শেখ।  

    পরের ওভারে এসে আবারও জোড়া উইকেট নেন হাসান মাহমুদ। ষষ্ঠ ওভারে প্রথমে ২০ বলে ২৪ রান করা মেহেদী হাসান মিরাজের উইকেট নেন তিনি। এরপর মুখোমুখি হওয়া প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় বরিশাল।  

    কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় তারা। সাকিব আল হাসান ও ইফতেখার আহমেদ ঝড় তুলেন রীতিমতো। এর মধ্যে ইফতেখারের ক্যাচ ফেলেন রনি তালুকদার। সাকিব-ইফতেখার মিলে এরপর বন্যা বইয়ে দেন বাউন্ডারির। ৯ চার ও ৬ ছক্কায় ৪৩ বলে ৮৯ রান করেন সাকিব, শেষ ৩৯ রান তিনি করেছেন কেবল ১০ বলে। ৬ চার ও ৯ ছক্কায় ৪৫ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন ইফতেখার। প্রথম হাফ সেঞ্চুরির জন্য ২৯ বল খেলেনে তিনি, পরের পঞ্চাশ রান আসে ১৬ বলে।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ