ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • ‘ছয় মাসের রিভিউ’ থাকছে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে

    ‘ছয় মাসের রিভিউ’ থাকছে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্য নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাধারণত বিশ্বের অন্য ক্রিকেট বোর্ডগুলো কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সঙ্গে এক বছরের চুক্তি করে থাকে। বিসিবিও ক্রিকেটারদের সঙ্গে এক বছরের চুক্তি করে থাকে। তবে, এবার ৬ মাস অন্তর অন্তর কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্সের বিচার করবে বিসিবি। এমনটি জানিয়েছে  ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। 

    ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম চালু করার পরিকল্পনা করছে বিসিবি। নির্দিষ্ট ছয়  মাস পর খেলোয়াড়দের ফর্ম বিশ্লেষণ করবে ক্রিকেট বোর্ড।

    চলতি বছরেই ‘সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম চালু করতে যাচ্ছে বিসিবি। বোর্ডের অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে বলেন, ‘আমরা ৬ মাস অন্তর অন্তর কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের পর্যালোচনা করব। আমরা চাই ছেলেরা কেন্দ্রীয় চুক্তিকে মূল্যায়ন করুক এবং সেভাবে কাজ করুক।’ 

    তিনি আরও বলেন, ‘আমরা এখনও সিদ্ধান্ত নেইনি যে, নির্দিষ্ট মানের নিচে পারফর্ম করা খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করব কি না। তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।’ 

    ‘সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এই পদ্ধতির মানে এই নয় যে, ৬ মাস পরপর খেলোয়াড়দের চুক্তি পরিবর্তন করা হবে, বরং এর মাধ্যমে মানসম্মত পারফর্ম না করলে খেলোয়াড়দের প্রশ্ন করার সুযোগ বাড়বে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ