ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা 

    জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনেই ঢাকায় আসবেন মেসি-দি মারিয়ারা।

    আজ মঙ্গলবার বাফুফে সুত্রে এমনটাই জানা গেছে। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।  

    বাফুফে সূত্র জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।  

    জানা গেছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে ম্যাচটি। তবে দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। এজন্য বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে।  

    ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে।

    গত ৯ জানুয়ারি বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের পর আলবিসেলেস্তেদের বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তখন বাফুফে প্রধান জানিয়েছিলেন, লিওনেল স্কালোনির শিষ্যদের বাংলাদেশে আনতে প্রায় ১০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় শতকোটি টাকার বেশি খরচ হতে পারে।  

    এর আগে ২০১১ সালে ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা দল। সেবার মেসিদের আনতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার খরচ হয়েছিল।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ