ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • রংপুরের অধিনায়ক শোয়েব মালিক

    রংপুরের অধিনায়ক শোয়েব মালিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নুরুল হাসান সোহানের চোটে রংপুর রাইডার্সের নেতৃত্ব দিতে যাচ্ছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক।

    আঙুলের ব্যথা নিয়ে আগের ম্যাচে খেলা চালিয়ে খেলেও রংপুর রাইডার্স অধিনায়ক ছিটকে গেলেন শরীরের এক পাশের ব্যথায়। 

    সাইড স্ট্রেইনের কারণে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে নেই সোহান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার এই ম্যাচে রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। 

    সোমবার রংপুরের অনুশীলনেই সোহানের চোখেমুখে স্পষ্ট ছিল ব্যথার ছাপ। বারবার শরীরের পাশে হাত দিচ্ছিলেন তিনি। ওই ব্যথা নিয়ে নেটে তিন বল ব্যাটিং করেন রংপুর রাইডার্সের অধিনায়ক। কিন্তু তীব্রতা বাড়তে থাকায় বেরিয়ে যান নেট থেকে। 

    কিছুক্ষণ পর তিনি ফের ঢুকতে চান নেটে। এবার তাকে থামিয়ে দেন দলের প্রধান কোচ সোহেল ইসলাম। হতাশায় তখন ব্যাট ছুড়ে মারতে দেখা যায় তাকে। 

    সতর্কতার অংশ হিসেবে দলের বাকিদের আগেই অধিনায়ককে টিম হোটেলে পাঠিয়ে দেয় রংপুর ম্যানেজমেন্ট। পরে জানা যায়, সাইড স্ট্রেইনে ভুগছেন রংপুর অধিনায়ক। 

    মঙ্গলবার টসের সময় সোহানের চোটের কথা জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মালিকও। 

    দুর্ভাগ্যজনকভাবে আমাদের অধিনায়ক আজকে খেলতে পারছে না। শরীরের পাশে টান লাগায় ভুগছে সে। আশা করি দ্রুত সেরে উঠবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ