ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • মাঠে ঢুকেই দৌঁড়ে মাশরাফির দিকে ছুটলেন দর্শক, অতঃপর...

    মাঠে ঢুকেই দৌঁড়ে মাশরাফির দিকে ছুটলেন দর্শক, অতঃপর...
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটার মাশরাফির জনপ্রিয়তা বলে বোঝানো যাবে না। এর আগেও একাধিকবার দেখা গেছে দর্শক ছুটে এসে মাঠেই জড়িয়ে ধরছেন মাশরাফিকে। এবারের বিপিএলেও মিললো এমন দৃশ্যের দেখা। মাঠে ঢুকেই মাশরাফির দিকে দৌঁড়ে গেলেন দর্শক।

    সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলে ঢাকার বিরুদ্ধে লড়ছিল সিলেট। বল করছিলেন ইমাদ ওয়াসিম। ওভারের দ্বিতীয় বলে দিলশান মুনাবিরা আউটের পরই মাঠে হঠাৎ ঢুকে পড়ে এক দর্শক। সোজা দৌঁড়ে যান মাশরাফির দিকে।

    পুলিশ ও নিরাপত্তারক্ষীরা যতক্ষণে এসেছেন, ততক্ষণে সেই দর্শক গিয়ে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পায়ে পড়ে আছেন। একসময় ম্যাশকে কুর্নিশ করতে দেখা যায় তাকে। 

    পরবর্তীতে সেই ভক্তকে ধরে ফেলেন মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, এরপর পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে।

    ঘরোয়া ক্রিকেটে দর্শকের মাঠে ঢুকে পড়া এবারই প্রথম নয়। মাশরাফিকে এর আগেও একটি আন্তর্জাতিক ম্যাচের সময় একবার এক ভক্ত জড়িয়ে ধরেছিলেন। সেই ঘটনা ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সাকিব আল হাসানকেও জড়িয়ে ধরতে দেখা গেছে ভক্তদের।

    মাশরাফি-ভক্তের নাম লুৎফুর রহমান হিরা (১৯)। এই ভক্ত বলেন, ‘মাশরাফি ভাই আমাকে ছেড়ে দিতে বলেছেন।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ