ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপের পরের ধাপে মেয়েরা

    লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপের পরের ধাপে মেয়েরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দাপুটে জয়ে শুরু করে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওভার থাকতে ৭ উইকেটের বড় জয়ে আসর শুরু করে টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে দুর্দান্ত খেলে ৯ রানের জয় পেয়েছে অনূর্ধ্ব-১৯ নারী দল। বিশ্বকাপে পরের ধাপ নিশ্চিত করেছে।

    টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশের বয়সভিত্তিক নারী দল। দুর্দান্ত শুরু দেন আফিয়া প্রত্যাশা ও মিষ্টি শাহা। ১১.১ ওভারে ৭৫ রান তোলার পর ওই জুটি ভাঙে। প্রত্যাশা ৪৩ বলে ৫৩ রানের ঝড়ো এক ইনিংস খেলে আউট হন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কা আসে। এরপরই আউট হন মিষ্টি। তিনি ২৪ বলে ১৪ রান করলেও এক প্রান্তে উইকেট ধরে রাখতে বড় ভূমিকা রাখেন। তিনি ফেরেন দলের ৭৯ রানে। 

    এরপর আর উইকেট হারায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তিনে নেমে ডিলারা আক্তার ২৭ বলে ৩৬ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনটি চার ও একটা ছক্কা তোলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষেও হেসেছিল তার ব্যাট। 

    স্বর্ণ আক্তার ছিলেন বিধ্বংসী। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১৮ বলে ২৩ রানের ম্যাচ জয়ী ইনিংস। এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৮ বলে ৫০ রানের ইনিংস। তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান নতুন দিনের আশা দেওয়া এই তরুণী। বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের ভালো সংগ্রহ পায়।  

    জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানে আটকে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। দলটি ২৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। তিনে নামা অধিনায়ক বিশ্বমি গুনারত্নে ৫৪ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। চারে নামা দেওমি বিহাঙ্গা ৪৪ বলে ৫৫ রান করেন। কিন্তু বলের সঙ্গে রানের পাল্লা দিতে না পারায় হেরে গেছে তারা। দুলাঙ্গা শেষে ৩ বলে ১২ রান করে হারের ব্যবধান কমিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ