ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • ৭৪তম সেঞ্চুরিতে শচীনের যে দুটি রেকর্ড ভাঙলেন কোহলি

    ৭৪তম সেঞ্চুরিতে শচীনের যে দুটি রেকর্ড ভাঙলেন কোহলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও নিজের স্বরূপে ফিরেছেন বিরাট কোহলি। আর ফর্মে ফিরে একের পর এক রেকর্ড ভেঙেই যাচ্ছেন সময়ের সেরা এই তারকা। রোববার ঘরের মাঠ ত্রিভানদ্রামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৬তম সেঞ্চুরি করলেন তিনি। আর তাতেই শচীন টেন্ডুলকারের দুটি দারুণ রেকর্ড ভাঙলেন।

    ব্যাটিং গ্রেট শচীনকে টপকে কোহলি এখন দেশের মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন। এছাড়া ৫০ ওভারের ম্যাচে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরিতেও টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।

    গোহাটিতে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে শচীনের পাশে বসেছিলেন কোহলি। যেখানে ঘরের মাঠে ৯৯ ইনিংসে ২০তম সেঞ্চুরি করেছিলেন তিনি। আর শচীন ১৬০ ইনিংসে এমনটি করেছিলেন। তবে আজ সেঞ্চুরি করে ২১তম শতকে শচীনকে পেছনে ফেললেন।

    এছাড়া টেন্ডুলকারের একটি নির্দিষ্ট দলের বিপক্ষেও সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন কোহলি। প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর কোহলি লংকানদের বিপক্ষে সর্বোচ্চ ৯টি শতক করে শচীনের পাশে বসেছিলেন। তবে এখন ১০টি সেঞ্চুরি করে তাকে পেছনে ফেললেন।

    কোহলি এদিন ১১০ বলে ১৩টি চার ও ৮টি ছক্কায় ১৬৬ রানে অপরাজিত থাকেন। তিন ফরম্যাটের ক্রিকেটে তার সব মিলিয়ে ৭৪টি সেঞ্চুরি হলো। এছাড়া শুভমন গিলের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রানের বিশাল সংগ্রহ গড়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ