ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার মে মাসে সড়ক ঝরেছে ৬২২ প্রাণ, মোটরসাইকেলে মৃত্যু ২৩১ বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী
  • থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    থাইল্যান্ডকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ জিতেছে ৩-০ গোলে।

    বাংলাদেশ সবকটি গোলই করেছে শেষ কোয়ার্টারে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর সংশয় জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে চতুর্থ কোয়ার্টারে গিয়ে বাংলাদেশের যুবারা দারুণ নৈপুণ্যে দেখিয়ে জয় ছিনিয়ে নেয়।

    ৪৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন মো. জীবন। ৫৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন মো. হোসাইন। দুই মিনিট পর মো. হাসান গোল করলে জয়টা নিশ্চিত হয় বাংলাদেশের।

    এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে আগে এশিয়ান জুনিয়র কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মামুনুর রশীদের দল।

    ওমান ও উজবেকিস্তানের মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলবে বৃহস্পতিবার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ