ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রামেক হাসপাতালে আরও ৮ মৃত্যু

    রামেক হাসপাতালে আরও ৮ মৃত্যু
    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের তিনজন করোনা পজেটিভ ছিলেন। বাকিদের করোনার উপসর্গ ছিল।

    সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তারা মারা যান। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও পাবনার একজন বাসিন্দা রয়েছেন।

    তিনি জানান, গত ১ জুন থেকে ৮ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৭২ জন। এর মধ্যে ৪৫ জনের করোনা পজেটিভ এবং বাকিদের উপসর্গ ছিল। মৃতের সংখ্যা ১ জুন-৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১ ও ৮ জুন ৮ জন।

    ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৭ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। রাজশাহীর ১২৭, চাঁপাইয়ের ১০২, নওগাঁ ০, নাটোর ১১, পাবনা ৪, কুষ্টিয়া ৩ ও জয়পুরহাট ১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আরও ৩৩ জন। এর মধ্যে রাজশাহীর ১৬, চাঁপাইনবাবগঞ্জের ১৪, নওগাঁর ১ ও নাটোরের ২ জন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ