ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • করোনায় রাজশাহীতে আরো ১৮ জনের মৃত্যু

    করোনায় রাজশাহীতে আরো ১৮ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাঁরা।

    ১৮ জনের চারজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি ১৪ জন।

    রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ শুক্রবার (২১ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন।

    শামীম ইয়াজদানী আরো জানান, মৃত ১৮ জনের আটজন  রাজশাহীর, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে দুইজন করে এবং নাওগাঁ ও কুষ্টিয়ায় একজন করে রয়েছেন। তিনি জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪৩৭ জন।

    রামেক হাসপাতাল পরিচালক জানান, ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৮২ জনের। করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৪ শতাংশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ