ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মাসুম মিজান দ্বিতীয়বার সহ-সভাপতি নির্বাচিত

    বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মাসুম মিজান দ্বিতীয়বার সহ-সভাপতি নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম মিজান। গত মঙ্গলবার দেশের গণমাধ্যমে কর্মরত ক্রাইম রিপোর্টারদের এ প্রধান সংগঠনের কার্যনির্বাহী কমিটি ২০২৩-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করা হয়। 

    ক্র্যাবের ২৯৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৭২ জন সদস্য। নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাসুম মিজান ও শাহীন আবদুল বারী। তাদের মধ্যে মাসুম মিজান ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শাহীন আবদুল বারী পেয়েছেন ১০৩ ভোট।

    এর আগেও ক্র্যাবের ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটিতে তিনি সহ-সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মাসুম মিজান ক্র্যাবের বিভিন্ন কমিটিতে ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক, প্রশিক্ষন ও গবেষণা সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

    বরিশাল নগরীর গোরস্থান রোড নিবাসী মো. মতিউর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (মাসুম মিজান) গত ১৫ বছর ধরে ঢাকায় সাংবাদিকতা করছেন। এর আগে তিনি বরিশাল নগরীতে একজন পেশাদার সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন। দেশের প্রথম সারীর ৫টি জাতীয় দৈনিক ও ২টি আঞ্চলিক পত্রিকায় দীর্ঘ সাংবাদিকতা জীবনে মাসুম মিজান অনেক আলোচিত রিপোর্টের জন্য প্রসংসিত হয়েছেন। 

    বর্তমানে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত ম্যাগাজিন প্রবাহ-এর বার্তা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।

    বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম মিজান দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে তার পেশাদার জীবন শুরু করেন। তিনি লেখাপড়া করেছেন বরিশাল জিলাস্কুল, সরকারি বরিশাল কলেজ এবং বিএম কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স-মাষ্টার্স সম্পন্ন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ