ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বিপিএলে মুশফিকের অন্য রকম ‘সেঞ্চুরি’

    বিপিএলে মুশফিকের অন্য রকম ‘সেঞ্চুরি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (১০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে বিপিএলের শততম ম‌্যাচ খেলতে নেমেছেন মুশফিক।

    বিপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত মুখ মুশফিক। সব কটি আসরেই খেলেছেন উইকেটকিপার এই ব্যাটার। শুধু সংখ্যার হিসাবেই সেরা নন, বিপিএলে পারফরম্যান্সেও সেরার তালিকায় তিনি। সব মিলিয়ে বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানও করেছেন মুশফিক। যদিও শিরোপার স্বাদ পাওয়া হয়নি এখনও। ফাইনাল খেলেছেন একবার। কিন্তু সেখানেও হাতছাড়া করেছেন শিরোপা।

    এবার মুশফিকের দলের নেতৃত্বে রয়েছেন বিপিএলের সবচেয়ে সফল, চারবারের শিরোপাজয়ী মাশরাফি বিন মুর্তজা। তার হাত ধরে সিলেট প্রথম শিরোপা পেলে মুশফিকের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। আগের ৯৯ ম‌্যাচে মুশফিক ৩৭.৯৭ গড়ে ২ হাজার ৫৮২ রান করেছেন। সর্বোচ্চ রান ৯৮ নট আউট।

    বিপিএলের ম‌্যাচ খেলার তালিকায় মুশফিকের পর আছেন এনামুল হক বিজয়। তার ম্যাচ ৯৬টি। পরের অবস্থানে মাশরাফি বিন মুর্তজা (৯৫), ইমরুল কায়েস (৯৪), মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান (৯৩) ও মোহাম্মদ মিঠুন (৯১)।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ