ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার মে মাসে সড়ক ঝরেছে ৬২২ প্রাণ, মোটরসাইকেলে মৃত্যু ২৩১ বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী
  • বরিশালের সিদ্ধান্ত বদল, বিপিএলের বাকি সময় অধিনায়ক সাকিব

    বরিশালের সিদ্ধান্ত বদল, বিপিএলের বাকি সময় অধিনায়ক সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন মেহেদী হাসান মিরাজই। তখনও বলা হয়েছিল অধিনায়ক নয়, তিনি এসেছেন ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে।

    পরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস করতেও আসেন মিরাজ। অনেকটা চমকই ছিল ঘটনাটি।
    পরে বরিশালের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বে বদল আনবে তারা। এক ম্যাচ পরই ওই অবস্থান থেকে সরে এসেছে দলটি। আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সময় দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।  

    টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। সিলেটের বিপক্ষে মিরাজের নেতৃত্বে খেলতে নেমে ৬ উইকেটে হেরে যায় তারা। ওই ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন সাকিব। ৭ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৬৭ রান করেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ