ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ববিসাস'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী  উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব
  • মহসিন মার্কেটের নাম অপরিবর্তিত রাখতে স্মারকলিপি

    মহসিন মার্কেটের নাম অপরিবর্তিত রাখতে স্মারকলিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরের ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের নাম অপরিবর্তিত রাখার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।

    রোববার (০৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি দেন তা‍ঁরা।

    স্মারকলিপিতে বলা হয়, নগরের অন্যতম একটি মার্কেট হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেট। এই মার্কেটটি নিম্ন ও মধ্যবিত্তের কেনাকেটার জন্য স্থানীয়ভাবে সুপরিচিত। মার্কেটটিতে তিন শতাধিক ব্যবসায়ী ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। যাদের ওই ঠিকানায় জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট, হোল্ডিং লাইসেন্স, এনজিও এবং আয়কর রয়েছে।

    সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ১৯৭৫ সালের প্রথমার্থে বরিশাল হকার্স মার্কেট নামে হকারদের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে তৎকালীন জেলা প্রশাসক এম এ বারী ‘হাজী মুহাম্মদ মহসিন মার্কেট’ নামে ফলক স্থাপন করেন। সেই থেকে এই হকার্স মার্কেটটি ‘মহসিন মার্কেট‘ নামে সুপরিচিত। কিন্তু সদ্যবিদায়ী জেলা প্রশাসকের নির্দেশে মার্কেটটির নামকরণ হঠাৎ করে পরিবর্তন করে ‘ডিসি মার্কেট’ নামকরণ করে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেওয়া হয়েছে। এজন্য নাগরিকদের কোনো মতামত নেওয়া হয়নি।

    এ প্রেক্ষাপটে হকার্স মার্কেটটির নাম পূর্বের নাম অর্থাৎ ‘হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেট’ রাখার দাবিতে মার্কেটের ব্যবসায়ীরা সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ