বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বিতরণ

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকল ১০ টায় জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, জেলা সমাজসেবা কার্যালয়ের-কর্মচারীরাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী ৫০ জনের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, একটি সেলাই মেশিন, সনদ পত্র ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।
এএজে