ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ববিসাস'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী  উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব
  • আগৈলঝাড়ার জনপদে জেঁকে বসেছে তীব্র শীত

    আগৈলঝাড়ার জনপদে জেঁকে বসেছে তীব্র শীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় উত্তরের হিমেল বাতাস, কুয়াশা ও কনকনে তীব্র শীতে জেঁকে বসেছে জনপদ। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই জনপদে জেঁকে বসছে শৈত্য প্রবাহ। 

    তীব্র শীতের মধ্যে তিন দিন ধরে আকাশে সূর্যের দেখা মেলেনি। আরও দুই-তিন দিন আবহাওয়া অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে বরিশালের আবহাওয়া অফিস। 

    মাঠে কৃষক বীজ রোপনের জন্য জমি প্রস্তুত করলেও শীতের কারণে শ্রমিকরা বীজ ধান রোপন করতে পারছে না। শীতের কারণে ছিন্নমুল পরিবার ও খেটে খাওয়া দিনমজুরসহ নিন্ম মধ্যবিত্ত পরিবার সদস্যরা শীতের কবল থেকে রক্ষা পেতে ভীড় করছেন সড়কের পাশের গরম পোশাকের দোকানগুলোতে। 

    শীতের কারণে লেপ-তোশক বানাতে মহাব্যস্ত সময় পার করছেন দোকানীরা। গার্মেন্টস দোকান থেকে ফুটপাতের গরম পোশাকের দোকানগুলোতে এখন শীতের দাপটে বেচা-কেনার ধুম পরেছে। 

    সাজানো দোকানের চেয়ে ফুটপাতের দোকানগুলোতে গরম পোশাকের দাম তুলনামুলক কম হওয়ায় ফুটপাতের দোকানে পুরানো কাপড় কিনতে পেরে খুশি মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত শ্রমজীবি পরিবারের লোকজন। 

    ক্রয়-বিক্রির কারণে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা শহরের দোকান খুলে বসছেন ব্যবসায়ীরা। বিভিন্ন হাট বাজারেও পুরোনো শীতবস্ত্র বেচাকেনার বাজার বেশ জমে উঠেছে। বড় দোকানের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে।

    বাশাইল বাজারের মামুন বেডিং ষ্টোরের মালিক মামুন সরদার জানান, শীতের মৌসুম শুরুর কারণে লেপ-তোষক তৈরী ও বিক্রি আগের চেয়ে বেড়েছে অনেক। বিভিন্ন এলাকার বাজারগুলোতে লেপ-তোষক তৈরি কারিকরদের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেশী দেখা গেছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ