ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ববিসাস'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী  উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব
  • দেশের মূল চালিকা শক্তি কৃষি খাত: ডেপুটি গভর্নর  

    দেশের মূল চালিকা শক্তি কৃষি খাত: ডেপুটি গভর্নর  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল অঞ্চলে কার্যরত বাণিজ্যিক ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর  এ,কে,এম সাজেদুর রহমান খান।

    শনিবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ ব্যাংক বরিশালের সভাকক্ষে এই মতবিনিময় সভা করেন তিনি।  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ।  

    সভায় বরিশাল অঞ্চলের বিভিন্ন ব্যাংকের বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকগণসহ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালকবৃন্দসহ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ও বরিশালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


    সভায় প্রধান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর  এ,কে,এম সাজেদুর রহমান খান কৃষি খাতকে বাংলাদেশের মূল চালিকা শক্তি উল্লেখ করে, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার সময়ে বাংলাদেশের কৃষকগণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কৃতজ্ঞচিত্তে তাদের অবদান স্বীকার করেন।  

    বর্তমান কৃষি বান্ধব সরকার দেশের সংকটময় মূহুর্তে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে কৃষির সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা কর্মসূচী প্রণয়ন করেছেন মর্মে উল্লেখ করে কৃষকের দোরগোড়ায় যাতে সহজে এবং স্বল্প সুদে কৃষি ঋণ পৌছে দেয়া যায় সেজন্য যথাযথ ভূমিকা পালন করার জন্য তিনি উপস্থিত ব্যাংকারদের প্রতি আহ্বান জানান।

    খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি বিকল্প খাদ্যশস্য উৎপাদন, ঘরে ফেরা কর্মসূচী, বাংলাদেশ ব্যাংক কৃষি ডেপেলপমেন্ট কমন ফাণ্ডসহ বিভিন্ন প্রণোদনা কর্মসূচী বাস্তবায়ন করে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কৃষকদের সামাজিক উন্নয়নের উপরও গুরুত্বারোপ করেন।

    তিনি যথাযথভাবে উদ্যোক্তা যাচাই করে ঋণ বিতরণ ও খেলাপী ঋণ হ্রাস করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্যও ব্যাংকারদের
    প্রতি আহ্বান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ