ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ববিসাস'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী  উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব
  • আইজি ব্যাজ পেলেন বিএমপি’র দুই কর্মকর্তা

    আইজি ব্যাজ পেলেন বিএমপি’র দুই কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইজন কর্মকর্তাকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি'জ ব্যাজ)’ প্রদান করা হয়। 

    গত ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহ ২০২৩ এর তৃতীয় দিন দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম তাদের আইজি'জ ব্যাজ প্রদান করেন। 

    এরা হলেন, উপ-পুলিশ কমিশনার সিএসবি বি এম আশরাফ উল্যাহ তাহের ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. ফজলুল করিম। উপ-পুলিশ কমিশনার সিএসবি বি এম আশরাফ উল্যাহ তাহের  চতুর্থবারের মত এই পদকে ভূষিত হলেন। 

    উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৪৫৮ জন পুলিশ সদস্যকে "পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি'জ ব্যাজ)" প্রদান করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ