ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ২৪ ঘণ্টায় ৮০০ রুশ সেনা নিহত: ইউক্রেন

    ২৪ ঘণ্টায় ৮০০ রুশ সেনা নিহত: ইউক্রেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় রাশিয়ার আট শতাধিক সেনা নিহত হয়েছে। রুশ অধিকৃত পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে লড়াইয়ে রাশিয়ার এসব সেনা নিহত হয়। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। 

    যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেট তথ্যে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা বাখমুত শহরে হামলার তীব্রতা বাড়াতে মনোনিবেশ করেছে। দোনেতস্কের আভদিভকা, কুপিয়ান্সক এবং খারকিভ অঞ্চলে রুশ বাহিনী হামলা চালালেও সফল হয়নি। 

    ইউক্রেনের বাহিনীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, তারা রুশ বাহিনীর একটি হেলিকপ্টার, তিনটি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। তবে ইউক্রেনের এসব দাবির সত্যতা আল-জাজিরার পক্ষ থেকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

    গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুইপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ