ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • মার্টিনেজের বিশ্বকাপ পদক পাহারায় কুকুর

    মার্টিনেজের বিশ্বকাপ পদক পাহারায় কুকুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে অনন্য অবদান রাখেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার কারণেই শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা। এরপর থেকেই একের পর এক খবরের শিরোনাম হচ্ছেন তিনি।

    ফাইনালে গোলপোস্টের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে ‘গোল্ডেন গ্লাভস’ জিতে নেন আর্জেন্টিনার এই গোলকিপার। আর সেই পদক পাহারার জন্য কুকুর নিয়োগ করেছেন মার্টিনেজ। কুকুরটি বেলজিয়ান ম্যালিনইস জাতের। পাহারা দেওয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। 

    সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ জানিয়েছে, ২০ হাজার পাউন্ড খরচ করে এই কুকুরকে পদক পাহারা দেওয়ার কাজে লাগিয়েছেন মার্টিনেজ।

    জয়ের স্মারক চুরি হওয়ার ঘটনা ঘটে অহরহই। ব্রিটেনে সাম্প্রতিক সময়ে তারকা ফুটবলাররা চুরি–ডাকাতির শিকার হয়েছেন। রাহিম স্টার্লিং, হ্যারি ম্যাগুয়ার, অ্যালেক্স–অক্সলেড চেম্বারলিন থেকে রিস জেমস, জস টাইমলনরা এসব অনাকাক্ষিত ঘটনার শিকার হয়েছেন। 

    এক্ষেত্রে মার্টিনেজ কোনো ঝুঁকি নিতে চাননি। তাইতো ক্লাবের হয়ে খেলতে ইংল্যান্ডে আসার আগে একটি প্রশিক্ষিত কুকুর নিজের আর্জেন্টিনার বাড়ি পাহারার জন্য রেখে এসেছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ