ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • দেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

    দেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাসিয়া গ্রামে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, চক কাপাসিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), মুক্তা খাতুন (৩৫), পরশ (১০) ও সোহান (১২)।

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা জানান, ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছিলেন।

    পিরোজপুর:

    স্বরূপকাঠিতে বজ্রপাতে স্বামী -স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আবুল কালাম (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫০)। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    মাদারীপুর:

    জেলার শিবচরে বজ্রপাতে রাকিব শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব দোতারা এলাকার মোল্লাকান্দী গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে।

    ফরিদপুর:

    চরভদ্রাসনে সোমবার বিকেল ৪টার দিকে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে সিয়াম প্রামাণিক (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের বাসিন্দা সৌদী প্রবাসী শামসু মণ্ডলের একমাত্র ছেলে।

    মেহেরপুর:

    মুজিবনগরে বজ্রপাতে উকিল (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত উকিল উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত তেঁতুল হোসেনের ছোট ছেলে।

    নওগাঁ:

    জেলার সাপাহারে বজ্রপাতে হোসেন আলী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে জাম পাড়তে গিয়ে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

    হোসেন আলী সাপাহার উপজেলার সাহাবাজপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ