ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নিজের ক্লাবেই ব্রাত্য বিশ্বকাপজয়ী মার্তিনেস!

    নিজের ক্লাবেই ব্রাত্য বিশ্বকাপজয়ী মার্তিনেস!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানোয় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের অবদান ছিল অনেক বেশি। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকার পার করে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পিছু হটেননি তিনি।

    দারুণ সব সেইভ দিয়ে দলকে এনে দিয়েছেন শিরোপা। অথচ এই গোলরক্ষককেই কিনা অবহেলিত হতে হচ্ছে ক্লাব ফুটবলে!

    গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের মুখোমুখি হয়েছে এমি মার্তিনেসের দল অ্যাস্টন ভিলা। সেই ম্যাচে আর্জেন্টাইন এই গোলরক্ষককে শুরুর একাদশেই রাখেননি ক্লাবটির কোচ উনাই এমেরি। তার বদলে খেলেছেন সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেন।  

    মার্তিনেসকে এভাবে একাদশে না নেওয়ার ব্যাপারে বিভিন্ন সূত্র বলছে ক্লাবের সঙ্গে তার সম্পর্কের অবনতির কথা। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকে যত দ্রুত সম্ভব বিক্রি করে দিতে চায় ক্লাবটি। ফুটবল ট্রান্সফার সংক্রান্ত ওয়েবসাইট ‘ফিকাজেস’ জানিয়েছে, আগামী দলবদল মৌসুমেই তাকে বিক্রি করে দেওয়া হবে।  

    বিশ্বকাপের পর মার্তিনেসের আচার-আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবলবিশ্বে। বিশ্বকাপ জিতে তার অশ্লীল অঙ্গ-ভঙ্গিসহ প্রতিপক্ষ ফুটবলারকে অপমাণের কারণে তার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে উনাই এমেরির। এর আগেও বেশ কয়েকবার বাজে আচরণের কারণে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। সবকিছু মিলিয়ে তার এমন আচরণের কারণেই ক্লাবের সঙ্গে সম্পর্কের ফাটল ধরেছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ