ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

    মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

    সোমবার (২ জানুয়ারি) অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রিসবেনের দক্ষিণে অবস্থিত গোল্ড কোস্টের প্রধান সমুদ্র সৈকতের জনপ্রিয় পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    কুইন্সল্যান্ড পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষের পর হেলিকপ্টার সি ওয়ার্ল্ড রিসোর্ট এলাকার তীরে বিধ্বস্ত হয়। উপকূল থেকে দূরে হওয়ায় জরুরি পরিষেবাগুলোর পক্ষে সেখানে পৌঁছানো কঠিন ছিল। ’

    কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের (কিউএএস) জেনি শেয়ারম্যান জানান, ‘দুটি হেলিকপ্টারে মোট ১৩ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষে ছয়জন সামান্য আঘাত পেয়েছেন। ’

    ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে’ বলেও জানান তিনি।

    পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারগুলোর মধ্যে একটি আকাশে উড়ছিল, অন্যটি অবতরণের সময় এ সংঘর্ষ হয়। একটি মাটিতে অবতরণ করতে পারলেও অন্যটি বিধ্বস্ত হয়। ’

    তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর আশপাশের পুলিশ ও জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের ভেতরে থাকা ব্যক্তিদের সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। ’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ