ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে, নিহত ১

    নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে, নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়ে। এতে  বাহার উদ্দিন ওরফে মাঝি (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দোকানের সামনে বসে থাকা তিনজন কাস্টমার গুরুত্বর আহত হন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেটে এই ঘটনা ঘটে।   

    নিহত বাহার উদ্দিন মাঝি উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে।  
     
    স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান,শীতের দিন হওয়ায় দোকানের বাহিরে কিছু লোক বসে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মহেন্দ্র নামের একটি ট্রাক্টর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপুর টু চেয়ারম্যান সড়ক সড়ক সংলগ্ন তৌহিদ স্টোরে ঢুকে পড়ে। 

    এ সময় দোকানের সামনে বসে থাকা কাস্টমার বাহার উদ্দিন মাঝি ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুত্বর আহত হয় উপজেলার চর আমানউল্যাহ গ্রামের জামাল উদ্দিন (৩৮), চরকচ্ছপিয়া গ্রামের মো.দুলাল (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)। এ সময় চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।  

    চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েেছে। ঘটনার পর ট্রাক্টরের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ