ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • মার্চে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা কাবাডি দল

    মার্চে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা কাবাডি দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১১ থেকে ২২ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এই আসরে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে আর্জেন্টিনা কাবাডি দল। প্রথমবারের মতো বাংলাদেশে এসে খেলবে তারা।

    এবার এই টুর্নামেন্টে ১২টি দল অংশ নিতে যাচ্ছে। কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ১২টি দেশ অংশ নেবে। এর মধ্যে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলও রয়েছে। এরই মধ্যে সবাই অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে।’

    দলগুলো হলো― স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

    বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রথম দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এবার লাল-সবুজ দলের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। শিগগিরই ভারতীয় কোচ সাজুরাম গয়ালের অধীনে অনুশীলন শুরু হওয়ার কথা।

    বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় তুহিন দরফদার এবারও আশাবাদী, ‘আমরা এবারও শিরোপার জন্য খেলবো। আর আর্জেন্টিনা দলটির বিপক্ষে ২০১৬ সালে বিশ্বকাপে খেলেছিলাম। আমরা বড় ব্যবধানে জিতেছিলাম। এছাড়া অন্য দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ