ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ২০২২ : লিটন দাসের রাজত্বের বছর

    ২০২২ : লিটন দাসের রাজত্বের বছর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অপূর্ব ব্যাটিংশৈলী দিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই সবার নজর কেড়ে নিয়েছিলেন লিটন কুমার দাস। ছিল না শুধু ধারাবাহিকতা। একটা সময় পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, তার রানের সমপরিমাণ ছাড় দেওয়ার অফার দিয়েছিল একটি বই বিক্রেতা প্রতিষ্ঠান! সেই অবস্থা থেকে লিটন দাস এমনভাবে ফিরে আসলেন যে, এখন তিনিই বাংলাদেশের সেরা ব্যাটার। বিদায়ী ২০২২ সাল ছিল লিটন দাসের রাজত্বের বছর।

    এই সময়ে তিনি মোট ১৯২১ আন্তর্জাতিক রান সংগ্রহ করেন। যা বাংলাদেশের সর্বোচ্চ।
    বিদায়ী বছর লিটন টেস্টে ১০ ম্যাচের ১৮ ইনিংসে ৫৭.৬৭ গড়ে রান করেছেন ৮০০। সেঞ্চুরি ২টি আর হাফ সেঞ্চুরি ৫টি। সর্বোচ্চ ১৪১ রানের ইনিংসটি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে। বছরের শেষ সিরিজে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ভালো করতে পারেননি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৫ আর দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করে তিনি আইসিসি র‍্যাংকিংয়ের ১২ নম্বরে উঠে আসেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই কোনো ক্রিকেটারের সেরা র‍্যাংকিং।

    এছাড়া ১৩ ওয়ানডে খেলে করেছেন ৫৭৭ রান। গড় ৫২.৪৫ আর স্ট্রাইকরেট ৮৩.১৪। ১টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪টি হাফ সেঞ্চুরি। গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে খেলেছিলেন ১৩৬ রানের ইনিংস। টি-টোয়েন্টিতেও এ বছর দুর্দান্ত ছিলেন লিটন। ১৯ ম্যাচে ২৮.৬৩ গড় আর ১৪০.২০ স্ট্রাইকরেটে করেন ৫৪৪ রান। যার মাঝে সর্বোচ্চ ৬৯ রান করেন পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেন ৪০ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ