ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • জানুয়ারিতেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো!

    জানুয়ারিতেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো!
    মেসি ও রোনালদো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকল জল্পনা-কল্পনার অবসান করে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন সিআরসেভেন। রোনালদো নতুন ক্লাবে যোগ দেওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে অতি দ্রুত মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে রোনালদোর।

    দিনক্ষণ চূড়ান্ত না হলেও আসছে জানুয়ারিতে সৌদি আরবের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসি জায়ান্ট পিএসজি। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ সৌদির ২ ক্লাব আল হিলাল ও আল নাসর ক্লাবের সেরা প্লেয়ারদের নিয়ে দল গড়া যৌথ একাদশ। তাই মেসি-নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে সিআরসেভেনকে দেখা যাওয়ার সম্ভাবনা রযেছে।

    নতুন ক্লাবে যোগ দেওয়ার পর এক বিবৃতিতে রোনালদো বলেছেন, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আল-নাসর সৌদি আরবে পুরুষ এবং নারী ফুটবলের উন্নয়নে যা করছে এবং তাদের দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষার দেশ এবং তাদের সম্ভাবনা অনেক।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ