ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু পিরোজপুরে নিখোঁজ ওজার নিথরদেহ মিললো পরিত্যক্ত ঘরে, স্বর্ণালঙ্কার লুট
  • ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩

    ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল গেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন।

    শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- উপজেলার নারায়ণপুর গ্রামের মনজুর রহমানের মেয়ে সাথী বেগম (৩২), একই গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে জমির উদ্দিন (৭০) এবং কেশবপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে মমতাজ উদ্দিন (৬৭)।

    লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে তারা তিনজনই রেললাইন দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাদের সামনের দিক থেকে মালগাড়ী আসায় (আব্দুলপুর-ঈশ্বরদী) পাশের লাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা টুঙ্গীপাড়া-রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই নিহত হন।

    রেলওয়ে পুলিশের ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন বলেন, 'গোপালপুরে রেলওয়ে গেটের নারায়ণপুর নামক স্থানে ২ লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল। সেসময় ট্রেনে কাটা পড়ে ২ পুরুষ ও ১ নারী মারা গেছেন।'

    ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ