ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কম্বোডিয়ায় ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    কম্বোডিয়ায় ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পূর্ব এশিযার দেশ কম্বোডিয়ায় একটি হোটেল-ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

    থাইল্যান্ড সীমান্তবর্তী কম্বোডিয়ার পোইপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলের ক্যাসিনোতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় ভবনটির ভেতরে প্রায় চারশ লোক ছিল বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লোকজনকে হোটেলের উপরের তলাগুলো থেকে নিচে লাফ দিতে বা পড়ে যেতে দেখা গেছে।

    হোটেলটিতে অনেক থাই নাগরিকও ছিলেন, পরে তারা সীমান্ত পেরিয়ে নিজ দেশে ঢুকে পড়েন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। দুই দেশের মধ্যে থাকা অন্যতম সীমান্ত ক্রসিং পোইপেটের ক্যাসিনোগুলো থাই নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। থাইল্যান্ডে জুয়া খেলা নিষিদ্ধ হওয়ায় অনেকেই সীমান্ত পেরিয়ে এই ক্যাসিনোগুলোতে যান।

    আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে। বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে ব্যাংকক পোস্ট।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ