ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়ে যারা

    বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়ে যারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন চারজন। এর মধ্যে নেই বাংলাদেশের কেউ। আর মনোনয়ন প্রাপ্তরা হলেন ভারতের সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের স্যাম কুরান, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আর জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

    এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২২ সালে সর্বমোট ৩১ টি-টোয়েন্টিতে ১ হাজার ১৬৪ রান করেছেন সূর্যকুমার। ডানহাতি এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৮৭.৪৩।

    পুরো বছরে রেকর্ড ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দুটি সেঞ্চুরি ছাড়াও করেছেন নয়টি হাফ সেঞ্চুরি। এমন নজরকাড়া পারফরম্যান্সের কারণে ৮৯০ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সূর্যকুমার।

    ২০২২ সালে ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বর্ষসেরার তালিকায় থাকা ইংলিশ অলরাউন্ডার স্যাম ‍কুরান। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ৬৭ রান ছাড়াও বল হাতে শিকার করেছেন ২৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশনের কুরান নেন ১৩ উইকেট।

    পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও আছেন বর্ষসেরার দৌড়ে। চলতি বছর ২৫ ম্যাচে এই ওপেনার রান করেছেন ৯৯৬। উইকেটের পেছনে নয়টি ক্যাচের সঙ্গে করেছেন তিনটি স্টাম্পিংও।

    ২৪ টি-টোয়েন্টিতে ৭৩৫ রান আর ২৫ উইকেট শিকার করে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা আছেন বর্ষসেরা ক্রিকেটের মনোনয়নের তালিকায়। ব্যাটিংয়ে রাজার স্ট্রাইক রেট ছিল দেড়শ'র উপরে আর বোলিংয়ে ইকোনমি রেট ছিল ৬.১৩।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ