ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শৈত্য প্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি

    শৈত্য প্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শৈত্য প্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যে হাড় কাঁপানো শীত বিরাজ করছে। এতে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন এই সতর্কতা থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

    ভারতের আবহাওয়া অফিস আরও জানিয়েছে, তীব্র শৈত্যপ্রবাহ চলবে দিল্লী, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায়। ২ দিন এ পরিস্থিতি জারি থাকবে হিমাচল প্রদেশেও। ঘন কুয়াশা আর মেঘলা আকাশ দেখা যাবে আরও কয়েক দিন। কনকনে ঠাণ্ডার জন্য বিহার, উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি শুরু হয়েছে। 

    এদিকে, কুয়াশার কারণে দিল্লীতে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কুয়াশার কারণে ৫০ মিটার দূরত্বের কিছু দেখতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। তবে কলকাতায় কমেছে শীতের প্রকোপ। 

    সূত্র : জি নিউজ ও হিন্দুস্তান টাইমস।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ