ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বিশ্বকাপ ফাইনালে ভুল করেছিলাম : ম্যাচ রেফারি

    বিশ্বকাপ ফাইনালে ভুল করেছিলাম : ম্যাচ রেফারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল নিয়ে বির্তক চলছেই। সেই বির্তকে ঘি ঢাললেন সেই ম্যাচেরই রেফারি সাইমন মার্সিনিয়াক। পোলিশ এই রেফারি বলেন, আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে ম্যাচ চলাকালীন তিনি ভুল করেছিলেন।

    ১৮ ডিসেম্বর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে প্রথম পোলিশ রেফারি সাইমন মার্সিনিয়াক। তাকে জানাতে পোল্যান্ডের প্লোক শহরে বিলবোর্ড ও ব্যানার টানানো হয়। বুধবার দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দেন শহরের মেয়র। সেখানে গণমাধ্যমে মুখোমুখি হন ৪১ বছর বয়সী সেই রেফারি। সেখানে ম্যাচ পরিচালনার সময় নিজ ভুলের কথা স্বীকার করেন।

    এ সময় ম্যাচ তিনটি পেনাল্টি এবং ভিএআরের পরামর্শ ছাড়া ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরামকে হলুদ কার্ড দেওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটি নিখুঁত পারফরম্যান্স ছিল না। অবশ্যই এই ফাইনালে ভুল ছিল।’

    নিজ দেশের গণমাধ্যম তিনি বলেন, ‘মার্কোস আকুনার খারাপ ট্যাকলেরে পর ফ্রান্সের একটি পাল্টা আক্রমণে বাধা দিয়েছিলাম। ওখানে ফাউলটা না দিলেও হতো। এমন একটা ম্যাচে এমন ভুল হতেই পারে। এটা বলা কঠিন, যে আপনি ম্যাচে এমন ভুল করবেন না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচের বড় কোনো ভুল ছিল না।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ