ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডোপ টেস্টে ফেঁসে গেল তিন পুলিশ, আটকে রাখা হলো এসপি কার্যালয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা 
  • যুক্তরাষ্ট্রে তুষারঝড়: ১৯ জনের মৃত্যু, বহু মানুষ বিদ্যুৎহীন

    যুক্তরাষ্ট্রে তুষারঝড়: ১৯ জনের মৃত্যু, বহু মানুষ বিদ্যুৎহীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

    ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক।
    রোববার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। তবে আল জাজিরা তাদের প্রতিবেদনে ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এবারের ঝড়টি গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ছিল। ঝড়ের কারণে তিন হাজারেরও বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে ক্রিসমাসের আগমুহূর্তে হাজার হাজার পর্যটক আটকা পড়েছেন।

    ট্র্যাকিং সাইট পাওয়ারআউটেজ.ইউএস-এর মতে, শনিবার সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে তিন লাখ বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। এর আগের দিন বিদ্যুৎহীন ছিল ১.৮ মিলিয়ন গ্রাহক।

    এদিকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নতি করতে অনেক ইলেকট্রিক কোম্পানি জনগণকে বড় যন্ত্রপাতি না চালাতে বলেছে। পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট বন্ধ করে শক্তি সংরক্ষণ করতে বলেছে।

    ঝড়ের প্রভাবে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে প্রশাসনিক কর্মকর্তারা। এদের মধ্যে নিউইয়র্কের বাফেলো শহরের বাইরে দুইজন পাওয়া গেছে, যেখানে উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারেনি।

    এরি কাউন্টি এক্সিকিউটিভ মার্ক পোলোনকারজ বলেছেন, বাফেলোতে আরো একজনেরও মৃত্যু হয়েছে। এবারের তুষার ঝড়টি এই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে খারাপ ঝড় হতে পারে।

    তিনি বলেন, তুষারের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারস্থলে যেতে অ্যাম্বুলেন্সগুলোর বাড়তি সময় লাগছে। এখনও শত শত মানুষ তাদের যানবাহনে আটকে আছে।

    তিনি যোগ করেন, ন্যাশনাল গার্ডকে উদ্ধার কাজের জন্য সরাসরি বাফেলো শহরে পাঠানো হচ্ছে।

    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) মতে, ২০ কোটির বেশি মার্কিন নাগরিক আবহাওয়া সতর্কতার অধীনে ছিলেন। কারণ, হিমবাহের কারণে তাপমাত্রা ৫৫ ফারেনহাইটের (-৪৮ সেলসিয়াস) কাছাকাছি ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ