ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে ভোলায় মেঘনায় ট্রলার থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার ডোপ টেস্টে ফেঁসে গেল তিন পুলিশ, আটকে রাখা হলো এসপি কার্যালয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে, ৩ কর্মকর্তাসহ নিহত ১৬

    ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে, ৩ কর্মকর্তাসহ নিহত ১৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের সিকিমে একটি সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে তিন কর্মকর্তা ও ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ উত্তর সিকিমের কাছে একটি খাড়া ঢালে সেনাবাহিনীর ট্রাক উল্টে গেছে। এ দুর্ঘটনায় তিন জন সেনা কর্মকর্তাসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। গাড়িটি আজ সকালে চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। পথের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

    সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি যানবাহনের একটি কনভয় ছিল এটি। জেমামুখী রাস্তার এক স্থানে কঠিন মোড় নেওয়ার সময় একটি ট্রাক পিছলে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। চারজন সেনাকে আহত অবস্থায় হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

    এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ