ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সু চির মুক্তির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস

    সু চির মুক্তির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি’কে জেল থেকে মুক্তি দেওয়ার পক্ষে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। 

    প্রস্তাবে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের কাছে সু চি এবং দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্ত-সহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে। 

    ৭৭ বছরের সুচি-সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি মিয়ানমারে সহিংসতার ইতি ঘটাবে বলে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে।
    গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে মিযানমার সেনাবাহিনী সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে ক্ষমতাচ্যুত করেছিল। এরপর থেকেই নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রী এবং তার সঙ্গীরা জেলবন্দি। 

    এরপর দুর্নীতি, জনরোষে মদত দেওয়া, কোভিডবিধি ভেঙে নির্বাচনী প্রচার চালানোর মতো একাধিক অভিযোগে সু চিকে দফায় দফায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ