ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বাবার ইচ্ছে পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে

    বাবার ইচ্ছে পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বপ্নের রাজকুমারের মতো নিজের ছেলের বিয়ের আয়োজনটা করতে চেয়েছেন রাজকীয়ভাবে। তাই ঘোড়া, গরুর গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস সব কিছুর আয়োজন থাকা সত্ত্বেও বাবার ইচ্ছে পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন ঝিনাইদহের এক যুবক।

    জানা গেছে, ঝিনাইদহ শহরের বেপারিপাড়া এলাকার এনজিও কর্মকর্তা আবু বক্কর হোসেনের ছেলে রাফাতুজ্জামান প্রান্তের সাথে স্থানীয় উপ-শহরপাড়ার আবু সেলিমের কন্যা জান্নাতুল ফিজা উর্মির বিবাহ নির্ধারণ করা হয়। নির্ধারিত দিন বেলা ২ টার দিকে বর রাফাতুজ্জামান প্রান্ত ভাড়া করা হাতির পিঠে চড়ে বিবাহের অনুষ্ঠানে রওনা দেন। বর পক্ষের অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেলে অনুষ্ঠানে যান।

    বর রাফাতুজ্জামান প্রান্ত বৃহস্পতিবার দুপুরে শহরের বেপারিপাড়া এলাকা থেকে পায়রা চত্বর এলাকা ঘুরে জোহান পার্কের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তার দুই পাশে হাতি ও বরকে দেখার জন্য উৎসুখ জনতা ভিড় জমায়।

    রাফাতুজ্জামান প্রান্তের বাবা আবু বক্কর হোসেন জানান, অনেক আগে থেকেই স্বপ্ন ছিল, ছেলেকে পুরনো দিনের ঐতিহ্যে বিয়ে দেব। তারই অংশ হিসেবে হাতির পিঠে করে বরযাত্রা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ