ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পাকিস্তানে থানায় জিম্মিদশার অবসান, দুই সৈন্যসহ নিহত ৩৫

    পাকিস্তানে থানায় জিম্মিদশার অবসান, দুই সৈন্যসহ নিহত ৩৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের একটি থানার নিয়ন্ত্রণ নেওয়ার পর জিম্মিদশা তৈরি করা সন্দেহভাজন ৩৩ জঙ্গির সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে। মঙ্গলবার প্রদেশের বান্নু শহরের ওই থানায় সেনাবাহিনীর অভিযানের সময় জঙ্গিদের গুলিতে দুই সৈন্যেরও প্রাণহানি ঘটে।

    দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ‘সব সন্ত্রাসী’; যারা বান্নুর কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ভবনে জিম্মিদশা তৈরি করেছিল, তাদের সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে।

    পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, অভিযানে নিহত ৩৩ জঙ্গির সবাই আগে থেকে গ্রেপ্তার ছিল। বান্নুর কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট ভবনে বন্দী ছিল তারা। তাদের মধ্যে একজন সিটিডির এক কর্মীর মাথায় ইট দিয়ে আঘাত করে তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়েছিল। 

    দেশটির এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) একটি ইউনিট সেখানে অভিযান পরিচালনা করেছে। এতে এসএসজির ১০-১৫ জন কমান্ডো আহত হয়েছেন এবং মারা গেছেন দু’জন।

    খাজা আসিফ বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় স্পেশাল সার্ভিস গ্রুপ বিশেষ অভিযান শুরু করেছিল। এই অভিযানে সব জঙ্গি নিহত হয়েছে। দুপুর আড়াইটার মধ্যে পুরো সিটিডি ভবন জঙ্গিমুক্ত করা হয়েছে।

    দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের তীব্র সমালোচনা করেছেন পাক এই মন্ত্রী। একই সঙ্গে এই ঘটনাকে খাইবারপাখতুনখোয়ার পিটিআই দলীয় সরকারের ‘সম্পূর্ণ পতন’ বলে অভিহিত করেছেন।

    গত রোববার দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা বান্নুর কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের ভবনের দখল নেয়। পরে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের জিম্মি করে তারা। আফগানিস্তানে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দাবিতে এই জিম্মিদশা তৈরি করে টিটিপির সদস্যরা।

    মঙ্গলবার সকালের দিকে দেশটির টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, সামরিক বাহিনীর বিশেষ অভিযানের সময় সিটিডি ভবন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। এ সময় ওই ভবনের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ